শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিখোঁজের পর উদ্ধার হলো বৃদ্ধের গলিত লাশ

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২৪ ইং
নিখোঁজের পর উদ্ধার হলো বৃদ্ধের গলিত লাশ

নিখোঁজের চার দিন পর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে তারাপদ বিশ^াস (৯০) নামের এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ওই গ্রামের একটি বাগানের পাশে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে নারকেলবাড়িয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তারাপদ বিশ^াস মাগুরার শালিখা উপজেলার শ্রীফলতলা গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, সদর উপজেলার শিকারপুর গ্রামে মেয়ে বাড়ি বেড়াতে এসেছিলেন তারাপদ বিশ্বাস। গত রোববার সেখান থেকে পায়ে হেটে নামযজ্ঞ শুনতে কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। চার দিন নিখোঁজ থাকার পর গতকাল দুপুরে তার লাশ উদ্ধার হয়। প্রচণ্ড গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে বাগানের মধ্যেই তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি মোহাম্মদ আবু আজিফ। তিনি বলেন, তারপরও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা করা হবে।



কমেন্ট বক্স