আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাহী কমিটির সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। সভা শেষে বণিক সমিতির নির্বাহী কমিটির সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য হামিদুল ইসলাম ও শরিফুলের জন্য দোয়া করা হয়।
কমিটির সদস্যরা জানান, পবিত্র হজ্ব ব্রত পালনে যাচ্ছেন সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। আর চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন সহসম্পাদক শরিফুল ইসলাম এবং আমেরিকা যাচ্ছেন খন্দকার হামিদুল ইসলাম আজম। তাদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা কামনায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
সমিতির সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় নির্বাহী কমিটির সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন আলমডাঙ্গা বণিক সমিতির সহসভাপতি হাফিজুর রহমান, রফিকুল আলম, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন। এছাড়াও নির্বাহী সদস্য খন্দকার হামিদুল ইসলাম আজম, আ. ওহাব কাবলু, জসিম উদ্দিন, জয়নাল আবেদীন, ফারুক হোসেন, রেজাউল হক তোতা, রতন আলী, সাইদুল ইসলাম, খ. সজিব, সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা বনিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। এদিকে, কোষাধ্যক্ষ আলাউদ্দিন জানান সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন হজ্ব ব্রত পালনে দেশের বাইরে অবস্থান করায় সময় থেকে তিনি ফিরে না আসা পর্যন্ত দুইজন যুগ্ম সম্পাদকের মধ্য ১নং যুগ্ম সম্পাদক তার দায়িত্বে ভারপ্রাপ্ত থাকবেন।
সমীকরণ প্রতিবেদন