শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপি আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও সমাবেশ

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২৪ ইং
এমপি আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইন্তা ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বিপ্লব।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কালীগঞ্জ শাখার সদস্যরা অংশ নেন। প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর পার হয়ে ভারতের পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। ১৩ মে থেকে নিখোঁজ হন এমপি। ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে।



কমেন্ট বক্স