শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জমি বিক্রিতে তঞ্চকতা হরিণাকুণ্ডুর দখলপুর বাজারে উত্তেজনা

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২৪ ইং
জমি বিক্রিতে তঞ্চকতা হরিণাকুণ্ডুর দখলপুর বাজারে উত্তেজনা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর বাজারে তঞ্চকতার মাধ্যমে ২.৩৩ শতক জমি বিক্রির অভিযোগ উঠেছে ওই গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল কাদেরের বিরুদ্ধে। এই জমি কেনা নিয়ে এলাকায় যেকোনো সময় গোলযোগের সূত্রপাত হতে পারে।
দখলপুর গ্রামের আব্দুল গণির ছেলে মণ্টু অভিযোগ করেছেন, ৩৩ নম্বর পর্বতীপুর মৌজার ৪৩৩ খতিয়ানে তাদের যৌথ নামে জমি ছিল। এই জমি কীভাবে জালিয়াতি করে আকবর আলী ও মোজাম্মেল হোসেন গোপনে আব্দুল কাদেরের কাছে বিক্রি করে দিয়েছে। বাজারের ওপর জমি হওয়ায় আব্দুল কাদের ন্যায্য অন্যায্য না দেখে ওই জমি কিনে দখলের চেষ্টা করছেন।

মণ্টু বলেন, ‘বিক্রিত জমি এখনো আমার দখলে আছে। আমি হতদরিদ্র মানুষ। এই জমি হাতছাড়া হলে আমি নিরুপায় হয়ে যাব। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তবে আব্দুল কাদের বলেন, ‘আমি কোনো তঞ্চকতা করিনি। যাদের কাছ থেকে জমি কিনেছি তাদের নামেই হাল রেকর্ড। এ কারণে জমি বিক্রি ও কেনার মধ্যে কোনো জালিয়াতি নেই।’



কমেন্ট বক্স