চুয়াডাঙ্গা শহরের অতি পরিচিত মুখ লণ্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টায় শহরের মুক্তিপাড়ায় নিজ বাড়িতে অবস্থানকালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মরহুম লণ্টু মুক্তিপাড়ার মৃত মুরাদ মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, লণ্টু দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এরই মধ্যে গতকাল সকাল মৃত্যুবরণ করেন তিনি। গতকাল আসর নামাজের পর চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে তাঁর দাফনকার্জ সম্পন্ন করা হয়।
সমীকরণ প্রতিবেদন