শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

চুয়াডাঙ্গায় ১৬ প্রহর ব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টায় চুয়াডাঙ্গা পৌর ০৮নং ওয়ার্ডের বেলগাছি মন্দিরে এই মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম বর্ষ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ললিত কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ০৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শেখ সেলিম, জালাল, ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিঠু, উজ্জল, শাহিন প্রমুখ।



কমেন্ট বক্স