শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপি আনারের লাশ ফেরতের দাবি

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২৪ ইং
এমপি আনারের লাশ ফেরতের দাবি

ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের লাশ ফেরত, হত্যার সুষ্ঠু বিচার ও মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার নিহত সংসদ সদস্যের বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অস্থান কর্মসূচি শেষে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জের সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দিতে হবে। এই হত্যার সাথে আরও যদি কেউ জড়িত থাকে, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান কালীগঞ্জ আওয়ামী লীগের নেতারা।

এদিকে, গতকাল দুপুরে ঝিনাইদহ সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান কল্পনা নিহত এমপি আনারের বাসভবনে যান এবং এই নৃশংস হত্যার নিন্দা জানান। তিনি এসময় আনারের স্ত্রী শেফালী ফেরদৌসি ও কন্যা ডরিনকে শান্তনা দিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া গত ২২ এপ্রিল আনোয়ারুল আজিম আনার হত্যার খবর নিশ্চিত হওয়ার পর থেকে দলীয় নেতা-কর্মীদের মধ্যে যে ক্রন্দন ও হা-হুতাশ ছিল, তা ধীরে ধীরে কমে আসছে। গ্রামাঞ্চলের নেতা-কর্মীরা এমপি আনারের বাড়ির সামনে আসা বন্ধ করে দিয়েছেন। গতকাল আনার এমপির বাসভবনের সামনে নেতা-কর্মীদের তেমন একটা ভিড় ছিল না। অবস্থান কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাসভবন এলাকা ভাঙ্গা হাটে পরিণত হয়।



কমেন্ট বক্স