শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে তেল পরিবেশক সমিতির আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২৪ ইং
ঝিনাইদহে তেল পরিবেশক সমিতির আলোচনা সভা

ঝিনাইদহে খুলনা বিভাগের জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংকলরী মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের এইচ এস এস সড়কের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন ও কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম রসুল

এছাড়াও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কার্যকরী সভাপতি গাজী আসিফুল হক অনি, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোড়ল আব্দুস সোবহান, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক হুমায়ুন কবীর, দপ্তর ও কল্যাণ সম্পাদক ইমদাদ ইবনে হাবিব, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কার্যকরী সভাপতি আলহাজ্ব এম মাহবুব আলম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিণ্টু, যুগ্ম সম্পাদক শেখ মিজানুর রহমান মিজান, নির্বাহী সদস্য আমানত আলী প্রমুখ সভায় অংশ নেন।



কমেন্ট বক্স