চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মাখালডাঙ্গা ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আব্দুল কাদের (৬৫) স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
গত শনিবার দিবাগত রাত ৩টায় নিজ বাড়িতে অবস্থানকালে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল রাতে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব স্বাক্ষরিত এক শোক বার্তা পাঠায়।
এছাড়াও শোক ও দুঃখ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল কাদেরের অকাল মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ হারালো জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত প্রাণ মানুষকে। তার এই মৃত্যু আওয়ামী লীগ পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। মরহুমের মৃত্যুতে নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতবাসী করেন। আমিন।
সমীকরণ প্রতিবেদন