দর্শনায় ২০২৩-২৪ রোপন মৌসুমের আখ উন্নয়ন ও ঋণ বিতরণ কর্মকাণ্ডের মূল্যায়ন এবং ২০২৪-২৫ রোপন মৌসুমের কর্মসূচি প্রণয়নের নিমিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কেরু ট্রেনিং কমপ্লেক্সে এর আয়োজন করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন আয়োজনে অনুষ্ঠিত সভায় ফচিক, মোচিক, রাচিক ও কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড অংশগ্রহণ করে।
সভায় বিএসআইএফসির ঢাকা সদর দপ্তরের উপ-সচিব এবং পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. এ কে এম ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে ঢাকা সদর দপ্তরের বিএসআইএফসির যুগ্ম সচিব এবং পরিচালক (এনডিসি) খন্দকার আজিম আহমেদ। সভায় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের উপস্থাপনায় আরও উপস্থিত থেকে আলোচনা করেন ঢাকা সদর দপ্তরের বিএসআইএফসির প্রধান (সিপিই) গিয়াস উদ্দীন, প্রধান (টিএস) ড. জেবুন নাহার ফেরদৌস প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন