দামুড়হুদা উপজেলার দর্শনা পারকৃষ্ণপুর গ্রামে দেওয়ালে পানি ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে রেজাউল ইসলাম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- পারকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৪৮) ও তার স্ত্রী রুবিনা খাতুন (৩০), রুস্তম আলীর স্ত্রী মাজেদা খাতুন (৩৩) ও তার ছেলে সজিব (২৫)।
রেজাউল ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিতে ভর্তি আছেন। চিকিৎসক তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছে। গ্রামবাসী জানান, গত ১৯ মে বেলা ১টা ৪০ মিনিটের দিকে রেজাউল ইসলামের পাকা ঘরের দেওয়ালে রুস্তম আলীর স্ত্রী মাজেদা খাতুন বাড়ির ময়লা পানি ফেলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর একে অপরের মধ্যে মাপ চাওয়া চাইলে ঘটনাটি মিটে যায়।
এরপর ঘটনাস্থলে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মেম্বার খাইরুল ইসলাম উপস্থিত হয়। তখন আবার শুরু হয় এক অপরের মধ্যে গালিগালাজ। একপর্যায় লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এতে ওই চারজন আহত হয়।
তবে খাইরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি মীমাংসা করার জন্য ওইখানে গিয়েছিলাম। আমি উভয় পক্ষকে থামাতে চেষ্টা করি। এর মধ্যে বেশ কয়েকজন আহত হয়ে যায়। এ বিষয়ে উভয়পক্ষ গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালতে মামলা করেছে।’
সমীকরণ প্রতিবেদন