মহল্লাবাসীর শুভেচ্ছায় সিক্ত হয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খাতুন। গতকাল মঙ্গলবার রাতে ফলাফল ঘোষণার পর মহল্লাবাসী ও তার কর্মী-সমর্থকরা ফুলের মালা পরিয়ে নবনির্বাচিত এই মহিলা ভাইস চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন শাহুদুন, সেলিম, সাইফুল ইসলাম গ্যাদা, শেখ মো. ওহিদুল, জহুরুল ইসলাম, শাহনাজ খাতুন, মৌসুমীসহ মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খাতুনের পরিবারের সদস্য ও মহল্লাবাসী। উল্লেখ্য, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন ফুটবল প্রতীকের প্রার্থী মাসুমা খাতুন।
সমীকরণ প্রতিবেদন