চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল মার্কাকে বিজয় করার লক্ষে আলুকদিয়া ইউনিয়ন ও চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শনিবার বিকেল থেকে রাত অবদি আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড ও চুয়াডাঙ্গা পৌর ৪ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই পথসভা ও গণসংযোগ করেন তিনি।
চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা যুবলীগ নেতা রাশেদুজ্জামান বাকী, শেখ সেলিম, নুরুজ্জামান টুটুল, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল হাসান বিট্টু, পৌর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফিট্টু, রাকু, ডালিম, রনিসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অপর দিকে, আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে কালাম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা জজ আদলতের পিপি অ্যাড. বেলাল হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তাউর রহমান মুকুল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান লাল্টু, জেলা ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, রানাসহ ইউনিয়ন আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
পথসভা ও গণসংযোগকালে টোটন জোয়ার্দ্দার বলেন, বিগত চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ভুল করে তার ফল আপনার এখনো ভোগ করছেন। সেই ভুল এই উপজেলা নির্বাচনে আপনারা করবেন না। আবেগ নয়, বিবেক দিয়ে বিবেচনা করবেন কোন প্রার্থী যোগ্য। গত ১৫ বছর নানা প্রতিকূলতায় এই উপজেলা উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে আছে। এই উপজেলায় অসমাপ্ত উন্নয়নগুলো সমাপ্ত করতে নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হককে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে উন্নয়নে অংশ নিন। আওয়ামী লীগ সরকার দেশব্যাপী উন্নয়ন করেছে অনেক। আমাদেরকে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোটরসাইকেল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
সমীকরণ প্রতিবেদন