শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে আগুনে ক্ষতিগ্রস্তদের ১ লাখ ২০ হাজার টাকা সহায়তা দিলো জামায়াত

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২৪ ইং
জীবননগরে আগুনে ক্ষতিগ্রস্তদের ১ লাখ ২০ হাজার টাকা সহায়তা দিলো জামায়াত

জীবননগরে কাঠপট্টিতে আগুনে ক্ষতিগ্রস্ত ৬ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থসহায়তা দিয়েছে জামায়াত। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার উদ্যোগে এই অর্থসহায়তা বিতরণ হয়। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন জামায়াতের নেতারা। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ‘আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছি। দেশের দুর্যোগ মুহূর্তে সবসময় জামায়াত ক্ষতিগ্রস্তদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’ এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত ৬ কাঠ ব্যবসায়ীর হাতে নগদ ২০ হাজার করে ১ লাখ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

অর্থসহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, জেলা জামায়াত নেতা জিয়াউর রহমান, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ বেলাল হোসেন, আশাবুল হক মল্লিক, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, সেক্রেটারি ইব্রাহিম খলিল প্রমুখ।



কমেন্ট বক্স