ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিস ও সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
কর্মশালায় বিশেষ অতিথি থেকে নির্বাচন কেন্দ্রীক আইনশৃঙ্খলা নিরাপত্তা বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলীসহ ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ।
সমীকরণ প্রতিবেদন