চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল মার্কাকে বিজয় করার লক্ষে পৌর ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত অবদি নেতা-কর্মীদের নিয়ে ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই পথসভা ও গণসংযোগ করেন তিনি। পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে এই পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল হাসান বিট্টু, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সহসভাপতি সাহাবুল হোসেন, যুবলীগ নেতা রাসেদুজ্জামান বাকী, শেখ সেলিম, টুটুল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তোয়াজ উদ্দিন, ফটিক, খ্যাপা, হানিফ, মণ্টা, মোস্তাক আলী, ফিরোজ, মিজা, শাহার আলী, তুহিন, পৌর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফিট্টু, রাকু, রনি, জেলা ছাত্রলীগ নেতা রকি, রেজুয়ান, ফিরোজ, সোয়েব, মানিক, সোহাগসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
টোটন জোয়ার্দ্দার বলেন, সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজি মো. আজিজুল হককে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। উপজেলাবাসীর ভাগ্য পরিবর্তন করতে হলে মোটরসাইকেল মার্কায় ভোট দিতে হবে। ভোটাররা সকলেই সচেতন। পাড়া-মহল্লায় সবখানেই মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। তাঁরা উপজেলায় গুরুত্বপূর্ণ চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা হাজি মো. আজিজুল হককে দেখতে চায়।
সমীকরণ প্রতিবেদন