শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপির ১৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোই ছাত্রদলের নিন্দা

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২৪ ইং
বিএনপির ১৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোই ছাত্রদলের নিন্দা


দামুড়হুদা উপজেলা ও অন্তর্গত ইউনিয়ন বিএনপির ১৩ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে উপজেলা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম.ডি.কে সুলতান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু, কৃষক দল চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ ১৩ নেতা-কর্মীকে অবৈধ সরকারের আজ্ঞাবহ প্রশাসনের দ্বারা দায়েরকৃত মিথ্যা মামলায় মহামান্য উচ্চ আদালতের জামিন নিয়ে চুয়াডাঙ্গা জেলা নিম্ন আদালতের প্রতি সম্মান জানিয়ে আত্মসমর্পণ করে। তবে চুয়াডাঙ্গা নিম্ন আদালত জামিন বাতিল করে ১৩ নেতা-কর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এটি সম্পূর্ণ অবৈধ, মানবাধিকারের চরম লঙ্ঘন, অগণতান্ত্রিক এবং আইনের সুশাসনের পরিপন্থী ও মেরুদণ্ডহীন বিচার ব্যবস্থার নামান্তর। দামুড়হুদা উপজেলা ছাত্রদল আদালতের এমন পক্ষপাত মূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ এবং সদস্য সচিব এম.ডি.কে সুলতান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে অবরুদ্ধ করতে এবং একদলীয় শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গণতন্ত্রকামী জনতার ওপর হামলা-মামলা, জেল-জুলুম, নির্যাতন নিপীড়ন এবং গণহত্যার পথ বেছে নিয়েছে বর্তমান এই অবৈধ, স্বৈরাচার, ভোট চোর ও লুটপাটতন্ত্র কায়েম করা মাফিয়া সরকার। তবে হামলা-মামলা, জেল-জুলুম, গুম, খুন, নির্যাতন - নিপীড়ন চালিয়ে ভয়-ভীতি প্রদর্শন করেও কখনোই গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী ও বিপ্লবী সিপাহিদের সাহসী পদযাত্রাকে রুখে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। দমন-পীড়নের মাত্রা যত বেশি হবে, জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীদের মনোবল ততই বেশি ইস্পাত কঠিন আকার ধারণ করবে।
রাতের আধার যত গভীর হয় ভোরের সোনালী আলো ততই সন্নিকটে আসে। অচিরেই গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী নির্যাতিত জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মী এবং জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে ভেসে যাবে নব্য বাকশালি স্বৈরাচারীর সকল ষড়যন্ত্র ইনশাআল্লাহ। জিয়া পরিবারের নেতৃত্বে আসন্ন গণআন্দোলনের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা, ক্ষমতা লোভী মাফিয়া সরকার জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার জোরপূর্বক ছিনিয়ে নিয়ে বাংলাদেশের মাটিতে আজীবন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে দিবা স্বপ্নে বিভর থাকা স্বৈরাচার সরকারকে হটিয়ে বাংলাদেশের আকাশে উদিত হবে গণতন্ত্রের স্বাধীন সূর্য এবং জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিকদের গণতান্ত্রিক আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেই আন্দোলনে সফল হওয়ার মাধ্যমে সৃষ্টি হবে এক নতুন ইতিহাস।
সুতরাং চলমান স্বৈরাচার সরকারের পতনের জন্য রাজনৈতিক আন্দোলনে এবার আমরা শুধুমাত্র জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে নয় বরং ইতিহাস সৃষ্টি করার জন্য এ লড়াইয়ে অংশ নেবো এটাই হোক সকলের অঙ্গীকার। (প্রেস বিজ্ঞপ্তি)



কমেন্ট বক্স