শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ৭০০ দরিদ্র মানুষের মাঝে ওষুধ বিতরণ

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২৪ ইং
ঝিনাইদহে ৭০০ দরিদ্র মানুষের মাঝে ওষুধ বিতরণ

ঝিনাইদহে যশোর জোনের পল্লী মঙ্গল কর্মসূচির (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে ৭০০ দরিদ্র ও অসহায় মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে পিএমকের সদর শাখায় স্বাস্থ্য কার্যক্রমের ধারাবাহিকতায় দরিদ্র ও অসহায় মানুষের বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও পাওয়ার চশমা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএমকের যশোর জোনের উপ-পরিচালক ফিরোজ আল মামুন। এছাড়া প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ইনচার্জ ডা. মনিরুজ্জামান, গাইনি বিশেষজ্ঞ ডা. ফয়েজুন নেছা (রুনু), মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. জাহিদ হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ডা. লিমন মিয়াসহ পিএমকের ঝিনাইদহ এরিয়া ম্যানেজার হারুনার রশিদ, সদর শাখা ব্যবস্থাপক মো. দেলশাদ আলী, যশোর জোনের আইটি অফিসার রোমান মিয়া, জোনাল অ্যাকাউন্ট অফিসার সাইফুল ইসলামসহ শাখার সকল স্টাফ।



কমেন্ট বক্স