জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ, প্রভাষক, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক, কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, ব্যবসায় শিক্ষা, নীতি ও প্রয়োগ বিভাগের প্রভাষক আসমা খাতুন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ের, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও আন্দুলবাড়ীয়া কলেজের স্টাফ জাহিদুল ইসলাম মামুন।
সমীকরণ প্রতিবেদন