আন্দুলবাড়ীয়া কলেজের উদ্যোগে জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতাকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিষদে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক, কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, ব্যবসায় শিক্ষা, নীতি ও প্রয়োগ বিভাগের প্রভাষক আসমা খাতুন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ের, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও আন্দুলবাড়ীয়া কলেজের স্টাফ জাহিদুল ইসলাম মামুন।
সমীকরণ প্রতিবেদন