চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ অফিসের পত্রপ্রাপ্তি এবং পত্র প্রদান শাখার সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় ফিতা কেটে এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। জানা গেছে, পুলিশ অফিসের পত্রপ্রাপ্তি এবং পত্র প্রদান শাখার দাপ্তরিক কার্যবলী সহজিকরণ, ফাইল সংরক্ষণ ও সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষে জেলা পুলিশ সুপার শাখাটির সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেন। সংস্কার ও আধুনিকায়ন শেষে গতকাল পুলিশ সুপার এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন