চুয়াডাঙ্গায় কৃষিতে খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সিটিজেন অ্যাডভাইজারি টিমের ভূমিকা ও দায়-দায়িত্ব বিষয়ক এক দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ‘রিসো’ বাস্তবায়িত ‘কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন (চাষাবাদ)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সিটিজেন অ্যাডভাজারি টিমের আহ্বায়ক অ্যাড. নওশের আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ও সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি। শুরুতে ওরিয়েন্টেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। কৃষিতে খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন সুপারিশ তুলে ধরে বক্তব্য দেন সিটিজেন অ্যাডভাইজারি টিমের সদস্য, কালের কণ্ঠ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাড. মানিক আকবর, জেলা আওয়ামী কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন মল্লিক, জেলা কৃষক জোটের সদস্য ইয়াকুব আলী, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আখতার, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিসান আহম্মেদ, দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক ও 40র জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী, অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. শাহাবুদ্দিন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন গিনি, নাহিদা আক্তার নীলা, দৈনিক আকাশ খবরের স্টাফ রিপোর্টার শেখ লিটন প্রমুখ।
ওরিয়েন্টেশনে সিটিজেন অ্যাডভাইজারি টিমের ভূমিকা ও দায়-দায়িত্ব, কৃষিতে খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তথ্য সংগ্রহের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান/ক্ষেত্র চিহ্নিতকরণের প্রক্রিয়া বিষয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী ওরিয়েন্টেশনে সহায়কের দায়িত্ব পালন করেন রিসোর সমন্বয়কারী দারুল ইসলাম, সাহেদ জামাল, চাষাবাদ প্রকল্পের সমন্বয়কারী মসিয়ুর রহমান ও প্রোগ্রাম অফিসার শেখ আসমা চুমকি। এছাড়াও ওরিয়েন্টেশনে সিটিজেন অ্যাডভাজারি টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন