শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শাহারিয়ার হোসেন আলিফ জিপিএ-৫ পেয়েছে

  • আপলোড তারিখঃ ১৩-০৫-২০২৪ ইং
শাহারিয়ার হোসেন আলিফ জিপিএ-৫ পেয়েছে

দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহ-সম্পাদক ও দর্শনা ব্যুরো প্রধান আওয়াল হোসেনের একমাত্র ছেলে শাহারিয়ার হোসেন আলিফ এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। দর্শনা কেরু উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে। শাহারিয়ার হোসেন আলিফ আগামী শিক্ষাজীবনের জন্য মাতা-পিতা, নানা-নানী, দৈনিক সময়ের সমীকরণ পরিবারসহ বিদ্যালয়ের শিক্ষকদের কাছে দোয়া কামনা করেছে। এদিকে, অভাবনীয় ফলাফল অর্জন করায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মণ্ডলসহ প্রেসক্লাবের সদস্যরা শাহরিয়ার হোসেন আলিফকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।



কমেন্ট বক্স