শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অগ্রণী ব্যাংক আলমডাঙ্গা শাখার সাবেক ব্যবস্থাপকের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৪ ইং
অগ্রণী ব্যাংক আলমডাঙ্গা শাখার সাবেক ব্যবস্থাপকের ইন্তেকাল

অগ্রণী ব্যাংক লিমিটেড আলমডাঙ্গা শাখার সাবেক ব্যবস্থাপক এস এম খলিলুজ্জামান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা থানাপাড়ার নিজ বাড়িতে অবস্থানকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। নিহত এস এম খলিলুজ্জামান আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের মেজো কুটুম।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক ব্যাংক কর্মকর্তা খলিলুজ্জামান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এরই মধ্যে গতকাল দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। গতকাল আছর নামাজের পর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে জানাজা শেষে একই কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা নামাজ পড়ান মোহাম্মদ নিজাম উদ্দিন।

নিহতের জানাজা ও দাফনকার্যে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউ নাইন টিলু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, নিহতের স্বজন ও প্রতিবেশীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।



কমেন্ট বক্স