শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নির্বাচনী প্রচার গাড়ি ভাঙচুর ও হুমকির অভিযোগ

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় নির্বাচনী প্রচার গাড়ি ভাঙচুর ও হুমকির অভিযোগ

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীর প্রচার গাড়ি ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে পৌর এলাকার হাটকালুগঞ্জ হাবিল মিয়ার পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। গতকালই ভুক্তভোগী প্রচার গাড়ির চালক (ইজিবাইক) আব্দুল মান্নান এ ঘটনায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে আব্দুল মান্নান হাটকালুগঞ্জ এলাকায় ইজিবাইকযোগে মাইকে সদর উপজেলা পরিরষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর প্রচারণা চালাচ্ছিলেন। প্রচার গাড়িটি হাবিল মিয়ার পাম্পের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে আশিক ও সোহেলসহ ছয়জন তার গতিরোধ করে। পরে তারা প্রচার পতাকা ভাঙচুর করে প্রচার গাড়ির চালক আব্দুল মান্নানকে বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়।

আব্দুল মান্নান বলেন, পেট্রোল পাম্পের সামনে হঠাৎই দুই মোটরসাইকেলে তিনজন করে ছয়জন ইজিবাইকের সামনে এসে গতিরোধ করে। মোটরসাইকেলে থাকা আশিক ও সোহেলকে গাড়ি থামানোর কারণ জিজ্ঞেস করলে তারা প্রচারের পতাকা ভাঙচুর করে। এছাড়াও ইজিবাইক ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।



কমেন্ট বক্স