শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনী প্রচারণায় টোটন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৪ ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনী প্রচারণায় টোটন জোয়ার্দ্দার

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন উপলক্ষে মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় কাথুলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। মোমিনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী (মোটরসাইকেল মার্কা) বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য হেলাল উদ্দিন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শেফালী খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমিনুল মেম্বারসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল।

সভায় টোটন জোয়ার্দ্দার বলেন, গত ১৫ বছর নানা প্রতিকূলতায় এই উপজেলা উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে আছে। এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। এই উপজেলায় অসমাপ্ত উন্নয়নগুলো সমাপ্ত করতে নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হককে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে উন্নয়নে অংশ নিন। আওয়ামী লীগ সরকার দেশব্যাপী উন্নয়ন করেছে অনেক। আমাদেরকে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোটরসাইকেল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।



কমেন্ট বক্স