চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদ্যাপন হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, গান, কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশনে জন্মজয়ন্তী উদ্যাপন করে উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা সংসদ। আলোচনায় অংশগ্রহণ করেন হাবিবি জহির রায়হান, অ্যাড. বজলুর রহমান, সরদার আল-আমিন ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক। গান পরিবেশন করেন শাওন কুমার রায়, আদিল হোসেন, মিলন অধিকারী, স্বপ্নিল পাত্র, প্রতিভা পাত্র, লিমন হুসাইন, প্রান্তিকা, চয়ন, প্রতিভা, তমালিকা, জয়ন্তী, শিহাব, তাছমিয়া, সুপ্রিয়া, প্রভাতি প্রমুখ। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছেন বোরহান উদ্দিন বিশ্বাস, মিশেল রহমান, তন্ময় বসু ও শাওন কুমার রায়। এছাড়াও কবিতা আবৃত্তি করেন আকিব তৌফিক চৌধুরী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাড. আহসান কবির বাদশা ও স্বপ্না।
সমীকরণ প্রতিবেদন