দামুডহুদার কার্পাসডাঙ্গা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা মিশন পল্লীর সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়। ভুক্তভোগী মোটরসাইকেলের মালিক মি. বাপ্পা মন্ডল। বাপ্পা মন্ডল জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেলটি ঘরের পিছনে তালাবদ্ধ করে পাড়ার মধ্যে ঘুরতে যায়। এক ঘণ্টা পর বাড়ি ফিরে দেখি মোটরসাইকেলটি নেই। বাড়ির কেউ মোটরসাইকেলটি কাউকে নিয়ে যেতে দেখেনি। মোটরসাইকেলটি অনেক খুঁজেও আর পাওয়া যায়নি। চোরচক্র চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
সমীকরণ প্রতিবেদন