শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় গরু কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যাপারী

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২৪ ইং
আলমডাঙ্গায় গরু কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যাপারী

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার পশুহাটে গরু কিনতে আসা তিন ব্যাপারী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। গতকাল বুধবার দুপুরের দিকে তাদের কৌশলে চেতনানাশক দ্রব্য দিয়ে অজ্ঞান করে দুর্বৃত্তরা। তবে তাদের সাথে যারা ছিল তারা টের পেয়ে তাদের উদ্ধার করে। এ কারণে দুর্বৃত্তরা কোনো টাকা নিতে পারেনি। ব্যাপারীরা জানান, গরু কেনার জন্য দুপুরের দিকে তারা হাটে আসেন। এসময় একটি চায়ের দোকানের পাশে তিনজন ব্যাপারী অজ্ঞান হয়ে পড়েন। এরা হলেন ঢাকার মানিকগঞ্জের গরু ব্যাপারী আবুল হোসেন ও তার ছেলে। অন্য আরেক ব্যাপারীর নাম জানা যায়নি। অজ্ঞান অবস্থায় তিনজনকে উদ্ধার করে তারা হাসপাতালে নেওয়া হয়েছে।



কমেন্ট বক্স