শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কর্মবিরতিতে অচল ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০২৪ ইং
কর্মবিরতিতে অচল ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি

দাবি দাওয়া মা মানায় তৃতীয় দিনের মতো কর্মচারীদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের কার্যক্রম। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। বিভিন্ন দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মত এই কর্মসূচি পালন করছেন তারা। গত সোমবার সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে অফিস প্রাঙ্গণে জড়ো হয় ঝিনাইদহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। ব্যানার-ফেস্টুন নিয়ে অফিসের সামনে অবস্থান নেয় তারা। সে সময় দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকে তারা।

এসময় বক্তাব্য দেন ঝিনাইদহ পল্লী বিদ্যুতের ইনফোর্স কো-অর্ডিনেটর জাহাঙ্গীর হোসেন, জুনিয়র ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, লাইনম্যান সাব্বির হোসেন, বিলিং সহকারী জুবাইদা গুলসান, লাইন ক্রু লেভেল ওয়ান জামিনুর রহমান, এম আর সিএম শহিদুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা তাদের চাকরিবিধি বৈষম্য দূর করে দ্রুত তাদের দাবি আদায়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। এ দাবি দ্রুত মানা না হলে আগামী দিনে গ্রাহকসেবাসহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুশিয়ারি দেন আন্দোলকারীরা।



কমেন্ট বক্স