শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসমানখালী সাপ্তাহিক হাটের খাজনা আদায়ে নিষেধাজ্ঞা

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২৪ ইং
আসমানখালী সাপ্তাহিক হাটের খাজনা আদায়ে নিষেধাজ্ঞা

আলমডাঙ্গার আসমানখালী সাপ্তাহিক হাটের খাস আদায়ের ওপর এক মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। গত ৩০ এপ্রিল হাইকোর্ট এই আদেশ জারি করেছেন বলে নিশ্চিত করেছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস। এর আগে হাট সংশ্লিষ্ট এক ব্যক্তি হাইকোর্টে রিট করেন। পরে হাইকোর্ট এক মাসের জন্য খাস আদায়ের ওপর নিষেধাজ্ঞা দেন। এরপরই গত ২ মে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদের খাস আদায়ে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

ইউএনও স্নিগ্ধা দাস বলেন, ‘এটা নিয়ে হাইকোর্টে একটি মামলা আছে। যে মামলায় আমরা খাস কালেকশন করছিলাম, আদালত এক মাসের জন্য খাস কালেকশনের ওপর একটা নিষেধাজ্ঞা দিয়েছেন। গত মাসের ৩০ তারিখে আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। যেহেতু খাস কালেকশন হবে না, তাই ব্যবসায়ীরা যেন বাইরের কাউকে খাজনা দিয়ে প্রতারণা না হয়, এ কারণে মাইকিং করা হয়েছে।’



কমেন্ট বক্স