শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা কাঁচাবাজার সমবায় সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২৪ ইং
দর্শনা কাঁচাবাজার সমবায় সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত


দর্শনা কাঁচাবাজার সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দর্শনা রেলবাজার কাঁচামাল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। দর্শনা কাঁচামাল সমিতির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান।

বিশেষ অতিথি ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ও দর্শনা মায়ের দোয়া ভান্ডারে মালিক মহিউদ্দিন। সভায় আরও উপস্থিত ছিলেন আমানত ভান্ডারে আ. মান্নান, মন্ডল ভান্ডারে হাজী বশিরউদ্দীন, আল্লাহর দান ট্রেডার্সের ইদ্রিস মিয়া, মীম ভান্ডারের মিজানুর রহমান, সুলতানপুর ভান্ডারের জয়নাল আবেদীন, সন্তোষপুর ভান্ডারের পাপ্পু, আকিদুল, মুকুল মনিরুল, আয়নাল, খাইরুল, ইদ্রিস মীর প্রমুখ। পরে ১১০ জন সদস্যের মধ্যে থেকে সর্বসম্মতিক্রমে কুমিল্লা ট্রের্ডাসের আ. মালেককে সভাপতি ও বিসমিল্লাহ ভান্ডারে নাসিরউদ্দীন উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদের কমিটি গঠন করা হয়।



কমেন্ট বক্স