শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং
ঝিনাইদহে তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ

ঝিনাইদহে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে গতকাল সোমবার দুপুরে শহরের পায়রা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ ভ্যান নিয়ে পথচারী, দিনমজুর, রিকশা চালকসহ তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন ১ হাজার সাধারণ মানুষকে শরবত পান করানো হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মমতাজুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দীন, সাংগঠনিক মো. রাসেল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল জলিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এইচ এম নাইম মাহমুদ, সহসভাপতি এম আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বি হাসান প্রমুখ। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা।



কমেন্ট বক্স