শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিগঞ্জে কে এম মুন্জিরুলের পক্ষে নির্বাচনী কর্মী সভা

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং
মুন্সিগঞ্জে কে এম মুন্জিরুলের পক্ষে নির্বাচনী কর্মী সভা

আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কে এম মুন্জিরুল রহমানের পক্ষে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মুন্সিগঞ্জ পশুরহাটে জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা। তিনি বলেন, আমরা কে এম মুন্জিরুলকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত দেখতে চাই। উপস্থিত সকলের কাছে দাবি একটাই।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলার আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক তুহিন। এসময় উপস্থিত ছিলেন, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনছার আলী মাস্টার, মতিয়ার রহমান, ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহান আলী, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি মিনাজ উদ্দিন, আবু তাহের, ইসলাম উদ্দিন, আনিছুর রহমান, লিপন মেম্বার প্রমুখ। সমাবেশ পরিচালনায় সার্বিক সহযোগিতায় ও সমাবেশ সঞ্চালনা করেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার।



কমেন্ট বক্স