শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৩৬ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৪ ইং
দর্শনায় ৩৬ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ পিয়াস আলী (২৬) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সকাল ছয়টার দিকে দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত পিয়াস রাঙ্গিয়ারপোতা গ্রামের সাবদার আলীর ছেলে। জানা গেছে, গতকাল সকালে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই তারেক হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাঙ্গিয়ারপোতা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পিয়াস আলীকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। আটকের পর পিয়াস আলীর বিরুদ্ধে দর্শনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



কমেন্ট বক্স