শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় প্রয়াত জহুরুল খানের মাগফিরাত কামনায় দোয়া

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়ায় প্রয়াত জহুরুল খানের মাগফিরাত কামনায় দোয়া

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আন্দুলবাড়ীয়া গ্রামের খাঁ-পাড়ার প্রয়াত জহুরুল খানের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে সাড়ে ৮টায় আন্দুলবাড়ীয়াস্থ খাঁ-পাড়ার নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবারবর্গ। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ মোক্তার আলী। পবিত্র কোরআন হাদিস ও সুন্নাহর আলোকে ওয়াজ করেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান, আন্দুলবাড়ীয়া বাজার জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ হযরত আবু মুসা, ক্বারী হযরত মাওলানা রফিকুল ইসলাম রফিক, হযরত মাওলানা খন্দকার মনিরুজ্জামান মনি, হযরত মাওলানা মুজাহিদুর রহমান মুসা, খাঁ পাড়া জামে মসজিদের ইমাম ও পাকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, প্রয়াতের সহোদর আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামিরুল খান ও আজিম খানসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।



কমেন্ট বক্স