শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২৪ ইং
আলমডাঙ্গা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাজনীন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত প্রমুখ।



কমেন্ট বক্স