শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ১১ মোটরসাইকেল চালককে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২৪ ইং
জীবননগরে ১১ মোটরসাইকেল চালককে জরিমানা

জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ মোটরসাইকেল চালককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ জীবননগর-কালীগঞ্জ সড়কের জীবননগর হাইস্কুলের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ জীবননগর-কালীগঞ্জ সড়কের জীবননগর হাইস্কুলের সামনে গতকাল ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। এসময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকাসহ বিভিন্ন অপরাধে ১১ জন মোটরসাইকেল চালককে ৯ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসারের গোপন সহকারী (সিএ) সালাহ উদ্দীন, উপজেলা ভূমি অফিসের মানিক ও জীবননগর থানা-পুলিশের একটি দল।



কমেন্ট বক্স