শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মোটরসাইকেল-লাটাহাম্বারের মুখোমুখি সংঘর্ষ

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২৪ ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেল-লাটাহাম্বারের মুখোমুখি সংঘর্ষ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাটাহাম্বারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টুটুল হোসেন (২২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর জখম হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী মিলন হোসেন (২৫) ও জাব্বারুল (১৮)। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলমডাঙ্গার হাটবোলালিয়া সড়কের খোরদ কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশে নিহত টুটুলের লাশ উদ্ধার করে ও আহত দুজনকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। নিহত টুটুল আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে টাইল্স কিনে চুয়াডাঙ্গা শহর থেকে মহেশপুর গ্রামে ফিরছিলেন টুটুলের পিতা ইলিয়াস। পথে ভালাইপুর বাড়াজের অদূরে টাইলস্ পরিবাহী গাড়িটি বিকল হয়ে পড়লে ইলিয়াস ছেলে টুটুলকে ডেকে নেয়। টুটুল একটি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে মিলন ও জাব্বারুলকে নিয়ে ভালাইপুরের উদ্দেশ্যে বের হন। পথে হাটবোয়ালিয়া সড়কের খোরদ কবরস্থানের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি লাটাহাম্বারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় জখম মিলন হোসেন ও জাব্বারুল নামের দুই যুবক রাত সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগে আসে। আহতদের মধ্যে মিলনের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এবং জাব্বারুলকে ভর্তি রাখা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স