শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মায়ের সঙ্গে নদীতে নেমে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৪ ইং
দর্শনায় মায়ের সঙ্গে নদীতে নেমে শিশুর মৃত্যু

দামুড়হুদা উপজেলার দর্শনায় মাথাভাঙ্গা নদীতে ডুবে মারিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে দর্শনা জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রিয়া একই গ্রামের কেসমত আলীর মেয়ে। গতকাল সন্ধ্যার পর জানাজা শেষে জয়নগর গ্রাম্য কবরস্থানে শিশুটির দাফনকার্য সম্পন্ন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের পর শিশু মারিয়া মায়ের সঙ্গে নদীতে গোসল করতে যেতে বায়না ধরে। এক পর্যায়ে মা রিয়াকে বাড়ির অদূরের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নিয়ে যান। নদীতে নেমে গোসল করার সময় শিশুটির মা ডুব দিয়ে মাছ ধরছিল। এসময় অসাবধানতাবশত শিশু মারিয়া পানিতে ডুবে যায়। পরে মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে নেমে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।



কমেন্ট বক্স