শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ওয়েভ ফাউন্ডেশনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৪ ইং
ওয়েভ ফাউন্ডেশনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ন্যায্য ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার গৌরবময় ৩৪ বছরে পা রেখেছে ওয়েভ ফাউন্ডেশন। গতকাল বুধবার বিকেল পাঁচটায় দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের বেইজ অফিসে সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ৩৪ বছরের চলার পথের নানা স্মৃতিচারণ করেন রিজিওনাল ম্যানেজার জিল্লুর রহমান যুদ্ধ। তিনি বলেন, ১৯৯০ সালের ২৪ এপ্রিল চুয়াডাঙ্গা জেলার দর্শনায় ওয়েভ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য কামরুন নাহার রানী শাহা, সাধারণ পরিষদের সদস্য বদরুল আলম ফিট্টু ও সহকারী পরিচালক কিতাব আলী। এছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস শুকুর, জয়দেব শীল, নজরুল ইসলাম সোলাইমান হক, আওয়াল হোসেন, ফারহানা সুলতানা মুক্তা, সুরাইয়া ইয়াসমিন, শারমিন আক্তার, লাইজু প্রমুখ। সাজসজ্জায় ছিলেন ইসলাইল হোসেন টিটু ও মিরাজ উদ্দিন।



কমেন্ট বক্স