শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২৪ ইং
রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন

সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির অর্ডিনারি জেনালে সিটিং (ওজিএম) ও ত্রিবার্ষিক নির্বাচন (২০২৪-২০২৬) সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ হওয়ায় নির্বাচন কমিশনকে অভিনন্দন ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত রোববার দুপুরে বিডিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব (সাবেক এমপি) নবনির্বাচিত পর্ষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। আর প্রধান নির্বাচন কমিশনারসহ তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী হেলাল বক্তব্য দেন। তিনি বলেন, তিনজন নির্বাচন কমিশনারকে অভিনন্দন জানাচ্ছি। বিডিআরসির নির্বাচন একটি মডেল হয়ে থাকবে। বিডিআরসি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আবদুল মোতালেব মিয়া। আর নির্বাচন কমিশনার ছিলেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু ও শহিদুল ইসলাম সাহান।
এসময় বোর্ড মেম্বার মুন্সি কামরুজ্জামান কাজল, আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা এস এম নুর মোহাম্মদ দুলু, মফিজুর রহমান বাবলু, অ্যাড. মাহবুবুর রহমান তালুকদার, গাজী মোজাম্মেল হোসেন টুকু, রবীন্দ্র মোহন সাহা, রাজিয়া সুলতানা লুনা, রেহেনা আশিকুর রহমান, অ্যাড. সোহানা তাহমিনা এবং প্রতিটি বিভাগের পরিচালকবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিডিআরসির মহাসচিব কাজী শফিকুল আযম।



কমেন্ট বক্স