শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মাদক মামলার পলাতক আসামি লাল্টু গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
দর্শনায় মাদক মামলার পলাতক আসামি লাল্টু গ্রেপ্তার

দর্শনায় মাদক উদ্ধার মামলার পলাতক আসামি মোহাম্মদ লাল্টুকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে আকন্দবাড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ লাল্টু (২৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের আকন্দবাড়িয়া স্কুলপাড়ার মোহাম্মদ আব্দুল হান্নানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে আকন্দবাড়িয়া গ্রামে অভিযান চালায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় গ্রামের স্কুলপাড়ার মাদক ব্যবসায়ী পলাতক আসামি মোহাম্মদ লাল্টুকে গ্রেপ্তার করেন। এর আগে গত শনিবার মাদক ব্যবসায়ী লাল্টুর নিকট হতে আকন্দবাড়িয়া গ্রাম হতে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করতে পারলেও তিনি পালিয়ে যান। উক্ত উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করে মোহাম্মদ লাল্টুর বিরুদ্ধে দর্শনা থানায় একটি পলাতক মামলা দায়ের করা হয়। মামলা দায়ের দুই দিনের মাথায় গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।



কমেন্ট বক্স