শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক ঘগরের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক ঘগরের জেল-জরিমানা

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আমিরুল ইসলাম ঘগর (৪০) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ঘগরকে সাজা প্রদানসহ জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। সাজাপ্রাপ্ত ঘগর চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত আলী হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বেলা দুইটার দিকে ঘগরের বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘগরকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত ঘগরকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স