মেহেরপুরের মুজিবনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন ও সাধারণ সম্পাদক স্বপন গাজী। এসময় উপজেলা পরিষদে ১০০টি গাছের চারা রোপণ করা হয়। ইমাম হোসেন বলেন, জলবায়ুর বিরুপ প্রতিক্রিয়া মোকাবিলায় আমরা ছাত্রলীগের উদ্যোগে এই কর্মসূচি হাতে নিয়েছি। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে আরও ৯০০টি বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে বলে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইশতিয়াক আহমেদ লিমন, ওমর শরীফ উৎসব, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ, সাংগঠনিক সম্পাদক সায়েম খন্দকারসহ ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীরা।
সমীকরণ প্রতিবেদন