শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার জেহালায় মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
আলমডাঙ্গার জেহালায় মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালায় পূর্বপাড়া বাইতুস সুজুদ জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মসজিদ কমিটির উদ্যোগে এ ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মসজিদের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক উপ-কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর খন্দকার. গোলাম মওলা নকশেবন্দী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন খন্দকার. এহিয়ার রহমান ও জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান শিলন। এসময় স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স