শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপলোড তারিখঃ ২২-০৪-২০২৪ ইং
গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদের জন্য ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ১৬ প্রার্থীই অনলাইনে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে ৬ জন প্রার্থী রয়েছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো বাদে তিনটি পদের সকল প্রার্থী আওয়ামী লীগের। চেয়ারম্যান পদের অন্যান্য প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান অ্যাড. একেএম শফিকুল আলম, গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা আরজুমান বানু ও গাংনী হর্কাস সমিতির মুকুল আহম্মেদ।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন দেলোয়ার হোসেন মিঠু, ফারুক হাসান ও রেজাউল করিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জাকিয়া আক্তার ও নাছিমা খাতুন।



কমেন্ট বক্স