জীবননগর উপজেলা লোকমোর্চার প্রশিক্ষিত নেতৃবৃন্দের মাধ্যমে প্রকল্পের লক্ষিত সরকারি সেবার অবস্থা সম্পর্কে তথ্যসংগ্রহ ও প্রতিবেদন প্রস্তুত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা লোকমোর্চার কার্যালয়ে এর আয়োজন করা হয়।
জীবননগর উপজেলা লোকমোর্চার সহসভাপতি শাহিনুর মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন খয়েরহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জমানান, ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর শুকুর, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, উপজেলা লোকমোর্চার সহসভাপতি সাংবাদিক সালাউদ্দিন কাজল, সাংবাদিক মিঠুন মাহমুদ, তুহিনুজ্জামান, জীবননগর পৌরসভার কর্মকর্তা সাজেদা খাতুন, স্কুলশিক্ষক আনজুমান আরা, সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আব্দুল গনি ও আওয়ামী লীগ নেতা সাজ্জাদ বিশ্বাস।
জীবননগর উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজলের সার্বিক পরিচালনায় অনুষ্ঠারে আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি সেকেন্দার আলী, সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সভাপতি উসমান গণি, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি খলিলুর রহমান, হাসাদাহ ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক পাভেল মেহমুদ আব্দুর রব, রায়পুর ইউনিয়ন লোকমোর্চার সভাপতি সাজ্জাদ বিশ্বাস, কেডিকে ইউনিয়ন লোকমোর্চার সভাপতি দাউদ হোসেন, মনোহরপুর ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম, উপজেলা লোকমোর্চার সাজেদা আক্তার, রায়পুর ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি রত্না রানী ভট্টাচার্য্য, আনজুমান আরা প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন