শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্যানেল বিজয়ী হয়েও অনিশ্চিত সভাপতি

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২৪ ইং
প্যানেল বিজয়ী হয়েও অনিশ্চিত সভাপতি

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্ধারণে নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মনিরুজ্জামান মনি প্যানেল ও গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদের প্যানেল অংশগ্রহণ করেন। ৩৪৮ জন অভিভাবক ভোটার নিয়ে মনিরুজ্জামান মনি প্যানেলের দুইজন সদস্য বিজয়ী হলেও সাঈদ প্যানেলের তিনজন বেশি ভোট পেয়ে একটি সদস্য এগিয়ে আছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমি অফিসার সোহেল রানার তত্ত্বাবধানে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটের কার্যক্রম শেষ হয় বিকাল ৪টায়।

নির্বাচনে ৩৪৮টি ভোটের মধ্যে ২৯৬টি ভোট পোল হলেও ৪৪টি ভোট বাতিল বলে গণ্য হয়। নির্বাচনে দুটি প্যানেলের চেয়ার প্রতীকে সর্বোচ্চ ১৫৬ ভোট পান মনিরুজ্জামান। এছাড়া ফুটবল প্রতীকে সাইদুর রহমান পান ১৪৬ ভোট, আশরাফুল ইসলাম আনারস প্রতীকে ১৪০ ভোট, শরিফুল ইসলাম ছাতা প্রতীকে ১৩৮ ভোট, বিল্লাল হোসেন মাছ প্রতীকে ১৩৪ ভোট, আব্দুল মালেক মল্লিক মই প্রতীকে ১৩৩ ভোট, মোরগ প্রতীকে ইসরাফিল হোসেন পান ১২৭ ভোট। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে ১৪৫ ভোট পেয়ে বিজয় অর্জন করে রিনা খাতুন ও প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক পাখা প্রতীকে ১২৮ ভোট পেয়ে পরাজিত হন নাসিমা খাতুন। নির্বাচনে সাঈদ প্যানেল এগিয়ে থাকলেও কমিটি পূর্ণাঙ্গ করতে তিনজন শিক্ষক প্রতিনিধির ওপর নির্ভর করছে কে হবে সভাপতি।



কমেন্ট বক্স