আলমডাঙ্গা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. অমল কুমার বিশ্বাসকে আহ্বায়ক ও শুধাংশু কুমার ব্যানার্জীকে সদস্যসচিব করা হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিব ৩১ সদস্যবিশিষ্ট আলমডাঙ্গা উপজেলা পূজা উদ্যাপন কমিটির অনুমোদন দেয়। আলমডাঙ্গা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটি চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক প্রশান্ত অধিকারী ও সদস্যসচিব কিশোর কুমার কুন্ডুসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমীকরণ প্রতিবেদন